২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মেয়ের সঙ্গে ক্রিকেট স্টার মিয়াদাদের ছেলের বিয়ে

পাকিস্তানের সাবেক ক্রিকেট ক্যাপ্টেন জাভেদ মিয়াদাদের ছেলে অপরাধ জগতের দুর্ধর্ষ ডন দাউদ ইব্রাহীমের মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। আগামী ৯ জুলাই দুবাইতে তাদের বিয়ে সম্পন্ন হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 03:42 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

চলতি বছরের জানুয়ারি মাসে ইংল্যান্ডে অধ্যয়নরত জাভেদ মিয়াদাদের ছেলের সাথে মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের মেয়ের বাগদাদ সম্পন্ন হয়েছে। বাগদান প্রক্রিয়া সম্পন্নের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের প্রেম বাস্তবরূপ পেল ।

তবে বিয়ের আনুষ্ঠানিকতা অতি গোপনে সম্পন্ন করা হবে বলে জানা গেছে। খুব বেশি অতিথিকে নিমন্ত্রণ করা হবে না। দাউদ তার মেয়ের বিয়েতে যোগ দিতে পারেন।

জানুয়ারি মাসে জাভেদ মিয়াদাদ যখন তার ছেলের বিয়ের সংবাদ জানতে পারেন তখন তিনি খুব রেগে যান। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।

গোপন বিয়ের ব্যাপারে মিয়াদাদ অবশ্য ভিন্ন কথা বলেছেন। লাহোরে মিয়াদাদের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ছেলের বিয়ে কখনই গোপনে হতে পারে না। মিয়াদাদের এক জামাই পাকিস্তানে একটি ব্যবসায়ী পরিবারের কর্ণধার। অভিযোগ রয়েছে, দাউদ ইব্রাহীম ওই ব্যবসায় প্রচুর বিনিয়োগ করেছেন।

১৯৯৩ সালে মুম্বাই-এ সন্ত্রাসী হামলায় ৩শ’ লোক নিহত হওয়ার পর দাউদ ইব্রাহীম করাচিতে পালিয়ে যান। ভারত সরকার ওই হামলার জন্য দাউদ ইব্রাহীমকে অভিযুক্ত করে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দাউদ চার মেয়ে ও এক ছেলের জনক।