২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ খেলায় রোববার মুখোমুখি হচ্ছে আবাহনী-মুক্তিযোদ্ধা

প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ খেলায় রোববার আবাহনী লিমিটেড এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মখোমুখি হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বিকাল ৫ টায় শুরু হওয়া এই খেলায় আবাহনী এবং মুক্তিযোদ্ধা উভয় দলই জয় পেতে মরিয়া হয়ে লড়বে। এ ম্যাচে জয়ের উপর নির্ভর করছে প্রিমিয়ার লীগে শিরোপা দৌড়ে কে এগিয়ে থাকবে।

আট পয়েন্ট নিয়ে এখন চতুর্থ অবস্থানে রয়েছে আবাহনী। প্রিমিয়ার লীগের শুরুটা ভাল হলেও আরামবাগ এবং মোহামেডানের সাথে ড্র করায় পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে আবাহনী।

অন্যদিকে নয় পয়েণ্ট নিয়ে ফরাশগঞ্জের সাথে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে মুক্তিযোদ্ধা। মোহামেডানের কাছে হেরে পয়েন্ট হারায় তারা। শীর্ষ অবস্থানে পৌঁছাতে উভয় দলই তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামবে।

রোববারের ম্যাচ সম্পর্কে আবাহনী ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, পরপর দুই ম্যাচ ড্র করে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। তবে রোববারের ম্যাচে বড় দল মুক্তিযোদ্ধাকে হারিয়ে আবার আমরা জয়ের ধারায় ফিরব। আমরা জয়ের জন্যই রোববার মাঠে নামব। তবে জয়ের জন্য ভালো ফিনিশিংয়ের উপর জোর দিয়েছেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। রুপু জানান, যেহেতু বড় ম্যাচে গোল করার সুযোগ কম পাওয়া যায় তাই প্রাপ্ত সব সুযোগই কাজে লাগানোর চেষ্টা করতে হবে স্ট্রাইকারদের।

দলে কার্ড অথবা ইনজুরির কোন সমস্যা নেই বলে জানিয়েছেন রুপু। তবে মোহামেডানের বিরুদ্ধে ম্যাচে সামান্য আঘাত পেয়েছেন গোলরক্ষক নিজাম। লিগে মুক্তিযোদ্ধাকেই শক্ত প্রতিপক্ষ মনে করেন রুপু, কারণ তাদের বেশ কয়েকজন ভালোমানের বিদেশী খেলোয়াড় রয়েছে।

এ মৌসুমে এটা দুই দলের তৃতীয় সাক্ষাত। আগের দু’টি লড়াইয়ের প্রথমটিতে ঢাকায় স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ২-০ গোলে হারায় আবাহনীকে, অন্যদিকে রাজশাহী স্বাধীনতা কাপ ফুটবলে আবাহনী একমাত্র গোলে হারায় মুক্তিযোদ্ধাকে।

অবশ্য লিগের শুরুটা ভালো হলেও প্রথম থেকেই ডিফেন্স লাইনটা ভোগাচ্ছে ধানমন্ডির দলটিকে। ডিফেন্সের দুর্বলতার কারণেই আগের চারটি ম্যাচেই গোল হজম করতে হয়েছে আবাহনীকে। তবে মোহামেডানের বিরুদ্ধে ম্যাচে ডিফেন্ডাররা ব্যর্থ হলেও গোলরক্ষক নিজামের পারফরম্যান্স সবাইকে ছাড়িয়ে গেছে।

এতো গেল আবাহনীর কথা, অন্যদিকে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক মোহামেডানের বিরুদ্ধে পরাজয়ের স্মৃতি মুছে ফেলে সামনে এগিয়ে যাওয়ার পক্ষপাতি। মোহামেডানের বিরুদ্ধে বাজে রেফারীংয়ের জন্য হারলেও আরেক বড় দল আবাহনীকে হারিয়ে শীর্ষ দলের সাথে ব্যবধান কমিয়ে আনতে চান মানিক। তবে নিরপেক্ষ রেফারি দ্বারা ম্যাচ পরিচালনার জন্য ফেডারেশনের কাছে দাবি জানিয়েছেন মানিক।

মোহামেডানের বিরুদ্ধে আগের ম্যাচে স্ট্রাইকিং জোনে নাইজেরিয়ান জেরিমিয়াহ’র নি®প্রভ খেলায় চিন্তিত নন মানিক। জেরিমিয়াহ সম্পর্কে মানিকের বক্তব্য জচ্ছে, আমি চাই আগে দলের খেলোয়াড়দের সাথে তার বোঝাপড়াটা ভালোভাবে গড়ে উঠুক, তারপর চিন্তা করব তাকে মিডফিল্ডে নাকি অন্য কোন পজিশনে খেলাব।

দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার আরমান মিয়া আর গোলরক্ষক আমিনুলের ছোটখাট ইনজুরি থাকলেও আঘাত তেমন বড় নয়। আবাহনীর বিরুদ্ধে তারা দু’জনই মাঠে নামবেন বলে নিশ্চিত করেছেন মানিক।