২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডেতে ৫০ তম উইকেটের মালিক হলেন তাপস বৈশ্য

বাংলাদেশের তরুণ বোলার তাপস বৈশ্য ওয়ানডেতে তার ৫০ তম উইকেটটি সংগ্রহ করলেন। ন্যাটওয়েস্ট ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে রিকি পন্টিংয়ের উইকেট শিকারের মাধ্যমে তার এ রেকর্ড পূর্ণ হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মোট ৪৬ টি ওয়ানডেতে অংশ নিয়ে তিনি এ রেকর্ডের মালিক হলেন। ২০০২ সালের ৪ আগষ্ট শ্রীলংকার বিপক্ষে ১৯ বছর বয়সে ওয়ানডেতে অভিষেক ঘটে মেধাবী এই তরুণের। এরপর নিজের প্রতিভা আর উদ্যম দ্বারাই বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশে পরিনত হন তিনি। ২১ টেস্টে তার সংগ্রহ ৩৬ উইকেট। ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। এছাড়া প্রথম শ্রেনীর ম্যাচে তার সংগ্রহ ৯৩ উইকেট। ব্যাটসম্যান হিসেবেও মাঝে মাঝে জ্বলে উঠেছেন তাপস। ৪৫ টি ওয়ানডেতে অংশ নিয়ে ৩৬ টি ইনিংস খেলে ২৮২ রান সংগ্রহ করেছেন তিনি। সর্বোচ্চ রান ৩৫। এছাড়া টেস্টে তার সংগ্রহ ৩৮৪। সর্বোচ্চ সংগ্রহ ৬৬।