সোমবার থেকে শুরু হচ্ছে ১ম বিভাগ ফুটবলের ২য় রাউন্ডের খেলা
প্রিমিয়ার ব্যাংক ১ম বিভাগ ফুটবল লিগের ২য় রাউন্ডের খেলা শুরু হচ্ছে সোমবার থেকে।
উদ্বোধনী ম্যাচে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং ধানমন্ডি ক্লাব।
রহমতগঞ্জ ক্লাব সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তাদের ১ম পর্বের খেলা শেষ করে। এরমধ্যে তাদের ছয়টি জয় ও একটি ড্র রয়েছে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচের পাঁচটিতে জয়, একটি ড্র ও পরাজয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মহাখালী একাদশ। তাদের সংগৃহিত পয়েন্ট ১৬।
১৯ জুলাই বাড্ডা জাগরণী সংঘ ও ভিক্টোরিয়া ক্লাবের মধ্যেকার ম্যাচ দিয়ে এবারের ১ম বিভাগ ফুটবল লিগের পর্দা নামবে।
