২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল আর্জেন্টিনা

কনফেডারেশন কাপ টুর্নামেন্টে অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এই জয়ের সুবাদে আর্জেন্টিনা সেমি-ফাইনালে উঠল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 10:39 AM

Updated : 26 Apr 2022, 05:47 PM

ম্যাচে আর্জেন্টিনার পক্ষে হ্যাট্রিক করেন ফিগুরোয়া এবং পেনাল্টিতে গোল করেন জুয়ান রোমান রিকুয়েলমা। অস্ট্রেলিয়ার পক্ষে গোল দু’টি করেন জন এলোসি।

আর্জেন্টাইন ফুটবলার ফেবরিকো কোলোসিনি অস্ট্রেলিয়ান এলোসিকে ফাউল করলে রেফারি অস্ট্রেলিয়ার পক্ষে পেনাল্টি দেন এবং সেই সুযোগ কাজে লাগিয়ে এলোসি গোল করেন। অপর গোলটিও তিনি করেন।

এই জয়ের ফলে আর্জেন্টিনা ছয় পয়েন্ট পেল। একই পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দল জার্মানিও রয়েছে।

আগামি মঙ্গলবার ন্যুরেমবার্গে আর্জেন্টিনা স্বাগতিক জার্মানির বিরুদ্ধে গ্রুপের চূড়ান্ত ম্যাচ খেলার জন্য মাঠে নামবে। অপর দিকে কনফেডারেশন কাপ টুর্নামেন্টে প্রথম পয়েন্টের জন্য লিপজিগে লড়াই করবে অস্ট্রেলিয়া এবং তিউনেশিয়া।

ফিগুরোয়া আর্জেন্টাইন স্টাইকার হানান ক্রেসপোর বদলে মাঠে নেমেছিলেন।

আর্জেন্টিনা খেলার ১২ মিনিটে প্রথম গোল করে। আর্জেন্টাইন রিকুয়েলমা ও মারিও সানটানা অস্ট্রেলিয়ান ডিফেন্স কাটিয়ে গোলের সুযোগ সৃষ্টি করলে তা কাজে লাগিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ফিগুরোয়া।

আর্জেন্টিনা দ্বিতীয় গোল করে পেনাল্টির মাধ্যমে এবং গোলটি করেন রিকুয়েলমা।

খেলার ৫৩ মিনিটে ফিগুরোয়া অস্ট্রেলিয়ান ডিফেন্সকে ফাঁকি দিয়ে দ্বিতীয় গোলটি করেন।

ফিগুরোয়া ৮৯ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করে হ্যাট্রিক পূর্ণ করেন।