ভারতকে হারিয়ে পাক-ভারত ফুটবল সিরিজ ড্র করল পাকিস্তান
প্রথম পাক-ভারত ফুটবল সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তান প্রথমবারের মত নিজেদের মাটিতে সফরকারী ভারতকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা এনেছে।
খেলার দ্বিতীয় মিনিটেই মোহাম্মদ ইসার গোলে এগিয়ে যায় পাকিস্তান। এরপর তানভির আহমেদ ও আরিফ মাহমুদ আরও দু’বার ভারতের জালে বল পাঠিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।
প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ভারত ১-০ গোলে পরাজিত করেছিল পাকিস্তানকে। আর তাই তিন ম্যাচের সিরিজে ভারত ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় এই জয় পাকিস্তানের খুবই প্রয়োজন ছিল।
দেশের মাটিেেত প্রথমবারের মত ভারতকে হারিয়ে পাকিস্তানের অধিনায়ক জাফর খান বলেন, এর মাধ্যমে পাকিস্তান ফুটবল ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হলো। এতে প্রমাণীত হয় আমরা ফুটবলও খেলতে পারি। আজকের দিনটি ছিল সম্পূর্ণ আমাদের।
সিরিজ ড্র হলেও পাকিস্তান গোল ব্যবধানে এগিয়ে থাকায় ট্রফি থাকবে পাকিস্তানের ঘরে। আগামী বছর পাকিস্তান দল ভারত সফরে যাবে।
ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে পাকিস্তানের এটি প্রথম জয় এবং এবার নিয়ে মাত্র তিনবার পাকিস্তান ভারতকে পরাজিত করেছে। এর আগে পাকিস্তান জয় পেয়েছিল ১৯৫৯ সালে ভারতের আর্নাকুলামে এবং ২০০৩ সালে ঢাকায় দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন কাপে (এসএএফএফ) পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বি ভারতকে হারিয়েছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
অন্যদিকে ভারতের অধিনায়ক বলেন, দিনটি আজ আমাদের পক্ষে ছিল না।
পাঞ্জাব স্টেডিয়ামে সিরিজের চূড়ান্ত ম্যাচে পাকিস্তানি প্রধানমন্ত্রী শওকত আজিজসহ মাঠে প্রায় ৮ হাজার দর্শক সমাগম হয়েছিল।
