২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশীপ

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হচ্ছে পেপসি জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশীপ (পুরুষ ও মহিলা)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 07:37 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে পেপসি ফুডস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সুধীর কুমার প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগের তিনটি গ্রুপে মোট নয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হচ্ছে-বাংলাদেশ সেনাবাহিনী, খুলনা, রংপুর, বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ নৌবাহিনী, ঢাকা, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান বাহিনী ও কুষ্টিয়া।

মহিলা বিভাগের দু’টি গ্রুপে অংশ নেবে সাতটি দল। দলগুলো হচ্ছে-বিজেএমসি, টাঙ্গাইল, রাজবাড়ী, রাজশাহী, পাবনা, খুলনা ও গাজীপুর।