২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দলকে পুরস্কৃত করবে বেক্সিমকো ফার্মা

ইংল্যান্ডের কার্ডিফে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশ ক্রিকেট দলকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি ও দলের জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলকে এক লাখ টাকা এবং দলের প্রতিটি সদস্যকে ৫০ হাজার টাকা করে পুরস্কৃত করবে বেক্সিমকো।

এ প্রসঙ্গে বেক্সিমকো গ্রুপের ডেপুটি চেয়ারম্যান সালমান এফ রহমান বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের ক্রিকেটে এই প্রাপ্তি নিঃসন্দেহে বড় প্রাপ্তি। ক্রীড়া জগতের উদীয়মান তারকাদের উৎসাহ যোগাতে কর্পোরেট খাতের সহায়তা প্রয়োজন। সবার সাথে বিজয়ের আনন্দ ভাগ করে নেয়ার জন্যই বেক্সিমকো এই উদ্যোগ নিয়েছে বলে জানান সালমান এফ রহমান।

উল্লেখ্য, মোহাম্মদ আশরাফুল সাড়ে চার বছর ধরে বেক্সিমকো ফার্মাতে চাকরি করছেন।