২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহমতগঞ্জের জয়রথ থামিয়ে দিল বাড্ডা জাগরণী

১ম বিভাগ ফুটবল লিগে পরপর তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে বাড্ডা জাগরণী সংসদের কাছে পয়েন্ট খুইয়েছে রহমতগঞ্জ ক্লাব। মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করতে সমর্থ হয় রহমতগঞ্জ। ৪১ মিনিটে মিঠুর গোলে এগিয়ে যায় বাড্ডা। কিন্তু ৬৮ মিনিটে ম্যাচে সমতা ফেরান রহমতগঞ্জের নাসির।

চার খেলায় আট পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়ার সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে রহমতগঞ্জ। সমসংখ্যক ম্যাচে বাড্ডার পয়েন্ট সাত।