২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়ালালামপুর হকিতে ৪-১ গোলে ভারতকে হারিয়েছে মালয়েশিয়া

ভারতের বিপক্ষে হকিতে বিশাল জয় পেয়েছে মালয়েশিয়া। সুলতান আজলান শাহ কাপ হকি টুনার্মেন্টে মালয়েশিয়ার কাছে ভারত ৪-১ গোলে পরাজিত হয়েছে। প্রথমার্ধ্বে ভারত এগিয়ে থেকেও পরে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। খবর বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 01:27 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

মূলত অগোছালো খেলার জন্যই ভারত ম্যাচ হেরেছে। খেলা শুরুর মাত্র ৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করার সূযোগ পায় মালয়েশিয়া। পেনাল্টি বক্সের মধ্যে ভারতের ইন্দ্রজিত চন্দ্র অবৈধভাবে মালয়েশিয়ার মাহমুদ ফিরোজকে ফেলে দিলে তারা পেনাল্টির সূযোগ পায়। কিন্তু ভারতের গোলরক্ষক মালয়েশিয়ার সে সূযোগটি রুখে দেয়।

এর মাত্র ৩ মিনিট পরেই ভারত ম্যাচে প্রথম গোল করে এগিয়ে যায়। ভারতের অধিনায়ক দিলিপের একটি সুন্দর গোলে ম্যাচে এগিয়ে যায় ভারত। এরপর আরো অনেকগুলো সূযোগ পেলেও পরিকল্পনাবিহীন খেলার কারনে গোল করতে ব্যর্থ হয় ভারত।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও মালয়েশিয়ার সুন্দর খেলার কাছে ম্লান হয়ে যায় ভারত। মালয়েশিয়ার ফরোয়ার্ড রামালি,আজলান এবং হাইরুলের সমন্বিত নৈপুণ্যের কাছে পরাজিত হয় ভারত। পরপর কয়েকটি গোল করে এগিয়ে যায় মালয়েশিয়া। ভারত ৩ গোল পিছিয়ে থেকে ম্যাচ হারে।

ভারতের পরবর্তী খেলা মঙ্গলবার কোরিয়ার সাথে, আর বুধবার মালয়েশিয়া এশিয়ান গেমস চ্যাম্পিয়নের সাথে লড়বে।