আবাহনীর হাতে নতুন জার্সি তুলে দিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আবাহনী লিমিটেডের ফুটবল দলের হাতে নতুন জার্সি তুলে দিয়েছে। রোববার ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মিউচুয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন মাহমুদ খসরু জার্সি হস্তান্তর করেন।
আবাহনী ফুটবল দলের অধিনায়ক আরিফ খান জয় দলের পক্ষে দুই সেট জার্সি এবং এক সেট করে ট্রাউজার গ্রহন করেন।
নতুন এই জার্সিগুলো ব্যাংককের বিখ্যাত খেলার পোশাক তৈরীকারী প্রতিষ্ঠান এফবিটি থেকে আনা হয়েছে।
অনুষ্ঠানে আবাহনী লিমিটেডের পরিচালক হারুন অর রশিদ, শেখ জাহাঙ্গীর আলম, ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রূপু এবং কোচ অমলেশ সেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন মাহমুদ বলেন, আমরা ঐতিহ্যবাহী দল আবাহনীর সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত। ভবিষ্যতে আমাদের সহযোগিতার হাত আরও সম্প্রসারিত হবে।
আবাহনীর অধিনায়ক জয় বলেন, এবারের সিনিয়র ডিভিশন ফুটবলের শিরোপ জয় করে আমরা স্পনসর প্রতিষ্ঠানকে তাদের সহযোগিতার প্রতিদান দেব।
