২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ম বিভাগ ফুটবলে প্রথম হ্যাটট্রিক ওয়াহিদুলের

অগ্রনী ব্যাংকের ওয়াহিদুল প্রথম বিভাগ ফুটবলে প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব দেখিয়েছেন। শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে অগ্রনী ব্যাংক ওয়াহিদুলের হ্যাটট্রিকসহ পাঁচ গোলের সুবাদে ৬-১ গোলের বড় ব্যবধানে হারায় ধানমন্ডি ক্লাবকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বিজয়ী দল প্রথমার্ধে তিন গোলে এগিয়ে ছিল। অগ্রনী ব্যাংকের পক্ষে দশ মিনিটে প্রথম গোল করেন সোহাগ। ওয়াহিদুল ১১, ৪০, ৫৫, ৮৪ মিনিটে চারটি গোল করেন। ধানমন্ডির আনোয়ার ৮০ মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করেন।

খেলার শেষ বাঁশি বাজার এক মিনিট আগে অগ্রনী ব্যাংকের হয়ে শেষ গোল করেন ওয়াহিদুল।