শেওয়াগকেই ভবিষ্যৎ অধিনায়ক ভাবছেন চ্যাপেল
ভারতীয় দলের নতুন কোচ গ্রেগ চ্যাপেল জানিয়েছেন তিনি মনে করেন বর্তমানে মারকুটে ব্যাটসম্যান বিরেন্দার শেওয়াগই হতে পারেন ভারতের ভবিষ্যৎ কোচ।
শনিবার ‘দি হিন্দু’ জানায়, চ্যাপেল গত সপ্তাহে তার মতামত নির্বাচক প্যানেলকে জানিয়েছেন।
চ্যাপেল প্যানেলকে দেয়া রির্পোটে যা বলেছেন, “শেওয়াগের মধ্যে ভবিষ্যৎ অধিনায়কত্বের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যাচ্ছে।”
চ্যাপেল মনে করেন সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সেওয়াগ, ভিভিএস লক্ষণ, অনীল কুম্বলে এবং হরভজন সকলেই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
কুম্বলে এবং হরভজনকে তিনি ম্যাচ উইনার ক্রিকেটার বলেও মনে করেন।
“সাবেক অস্ট্রেলিয়ান দলপতি চ্যাপেল বলেন, “তারা হচ্ছে বিশ্বমানের এবং পরিপূরক খেলোয়ার। কয়েক বছর ধরে তারা নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও বলেন, “জন রাইটের দায়িত্বকালে ভারতীয় দলের চমৎকার উন্নতি হয়েছে।”
কিন্তু তিনি ভারতীয় বোলাদের বিষয়ে কিছুটা উদ্বিগ্ন, বিশেষ করে পেস বোলারদের ব্যাপারে।
তিনি বলেন, “নেহরা এবং জহির ভাল মানের বোলার হওয়া সত্বেও সঠিক সময়ে নিজেদের মেলে ধরতে পারছে না। আর পাঠানতো এখনও শিখছে।
