২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ এপ্রিল থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৮ জাতীয় যুব ভলিবল টুর্নামেন্ট

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে এবং সিটি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ২ এপ্রিল থেকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৮ জাতীয় যুব ভলিবল টুর্নামেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

কৃষিমন্ত্রী এমকে আনোয়ার প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। শনিবার এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু টুর্নামেন্টের বিভিন্ন দিক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এসময় ফেডারেশনের সভাপতি আলহাজ্জ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু উপস্থিত ছিলেন।

তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে দশটি জেলা দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, খুলনা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল এবং শেরপুর।

সংবাদ সম্মেলনে মিকু জানান, এই টুর্নামেন্ট থেকে সেরাদের বাছাই করে পাঁচ বছরের জন্য নিবিড় প্রশিক্ষন দেয়া হবে।