২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ান ফুটবলার এমেকা ঢাকায়

নাইজেরিয়ান ফুটবলার এমেকা আরো ২ জন বিদেশী খেলোয়াড়সহ বৃহস্পতিবার ঢাকা পৌছেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

মোহামেডানের হয়ে আশির দশকের মাঠ কাপানো খেলোযাড় এমেকা মোহামেডানের কোচের দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে। এমেকার সাথে জ্যামাইকার ফরোয়ার্ড মারিনো বেনজামিন এবং নাইজেরিয়ার মিডফিল্ডার তিজেনি বাতুঙ্গাও এসেছেন।

মোহামেডানের সাধারন সম্পাদক লোকমান হোসেন বলেন এই দুই বিদেশী খেলোযাড় তাদের পছন্দ হলে দলভুক্ত করা হবে।

সাম্প্রতিক সময়ে মোহামেডানের ব্যর্থতার কারেনই এবার বিদেশী কোচের চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে।