ট্রেসকোথিক এবং ভন উভয়ের শত রান: ৪২০ রানে এগিয়ে আছে স্বাগতিকরা
ট্রেসকোথিক এবং মাইকেল ভন উভয়ের শত রানে বাংলাদেশের বিপক্ষে বড় স্কোরের দিকে এগুচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডের এখন সংগ্রহ ৩ উইকেটে ৫২৮।
ট্রেসকোথিক ১৯৪ এবং ভন ১২০ করেন। ট্রেসকোথিক ১৯৪ রান করে মোহাম্মদ রফিকের বলে খালেদ মাসুদের হাতে ক্যাচবিন্দ হন। অন্যদিকে মাইকেল ভনও ১২০ রান করে মাশরাফি মর্তুজার বলে ঐ খালেদ মাসুদের হাতেই ক্যাচবিন্দ হন। মাত্র ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড ৫১১ রান সংগ্রহ করে। মাশরাফি এবং রফিক ছাড়া বাংলাদেশের কোন ব্যাটসম্যানই স্বাগতিকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। অপরপক্ষে অধিনায়ক মাইকেল ভন এবং উদ্বোধনী ব্যাটসম্যান ট্রেসকোথিক বাংলাদেশের বোলারদের তুলোধুনো করেছেন।
ইংল্যান্ড এখন ৪২৩ রানের লিড নিয়ে এগিয়ে আছে।
ইংল্যান্ডের হয়ে দুই ওপেনার মার্কাস ট্রেসকোথিক এবং অ্যান্ড্রু স্ট্রস দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। উদ্বোধনী জুটিতে তারা দু’জনে ১৪৮ রান তোলেন। স্ট্রস ৬৯ রান করে পেসার মাশরাফি মতুর্জার বলে এলবিডব্লিউয়ের শিকার হন।
ইংল্যান্ডের ইনিংসের শুরু থেকেই দুই ওপেনার বাংলাদেশি বোলাদের হতাশায় ডুবিয়ে দিয়ে একের পর এক বল বাউন্ডারি ছাড়া করেছেন। অভিষিক্ত পেসার শাহাদতকে পরপর চারটি চার মেরে নিজের হাফ সেঞ্চুরি পুরন করেন স্ট্রস। তবে একবার রফিকের বলে স্লিপে অধিনায়ক হাবিবুল বাশার ক্যাচ ছেড়ে দিলে বেঁচে যান স্ট্রস।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও লর্ডসে বাংলাদেশের সময় অতিবাহিত হচ্ছে হতাশার মধ্যে দিয়ে। এর আগে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০৮ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়।
