২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লীগ

ব্রাদার্স ইউনিয়ন এবং প্রমিত দীপালি যুব সংঘের উদ্বোধনী খেলার মধ্য দিয়ে শনিবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লীগ। দীর্ঘ ৩ বছর পর দেশের সবচেয়ে মর্যাদাপূর্ন এই ফুটবল লীগ শুরু হলো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পানি সম্পদ মন্ত্রী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি হাফিজউদ্দিন আহমেদ শনিবার বিকাল ৬ টায় খেলার উদ্বোধন করবেন।

এ বছর প্রতিযোগিতার স্পন্সর করছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। তারা ইতোমধ্যেই লীগ কমিটিকে ১০ লাখ টাকা প্রদান করেছে এবং বাকি ১০ লাখ টাকা পরে দেয়া হবে বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিস ফুটবল লীগ কমিটির (ডিএমএফএলসি) প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুর রহিম শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

জনাব রহিম এবারের আযোজনে স্পন্সর করার জন্য প্রিমিয়ার ব্যাংককে ধন্যবাদ জানান এবং বলেন,স্পন্সর জটিলতার কারনে এবার খেলা শুরু হতে অনেক দেরী হয়েছে।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড.এইচএমবি ইকবাল বলেন, আমরা এখানে ব্যবসা করতে আসিনি ,এসেছি ফুটবলকে তার আগের জনপ্রিয়তায় ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করতে।

এবারই প্রথম সিনিয়র ডিভিশন ফুটবল লীগের প্রথম পর্বের লীগ খেলা শেষে ৩ দিনব্যাপী আন্তঃক্লাব খেলোযাড় দল বদল অনুষ্ঠিত হবে। এর ফলে প্রতিটি ক্লাবে সর্বাধিক দুজন খেলোযাড় সমঝোতামূলকভাবে দল বদল করতে পারবে।

ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, ডেপুটি জেনারেল সেক্রেটারি মনজুর হোসেন মালু, ডিএমএফএলসি সেক্রেটারি মোজাম্মেলে হক মুক্তা, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড.এইচএমবি ইকবাল এবং ব্যাংকের পরিচালক সালাম মুর্শেদি এবং ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।