২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ক্যানডেক্স উন্মুক্ত টেনিসের ফলাফল

স্ক্যানডেক্স বাংলাদেশ উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককে অমল রায় এবং পুরুষ দ্বৈতে অমল রায় আলমগীর হোসেনকে সাথে নিয়ে টপ-সীডে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

শুক্রবার পুরুষ একক কোয়ালিফাইং রাউন্ডের মোট ৩৬ টি খেলা অনুষ্ঠিত হয়। ইভেন্ট অনুযায়ী টপ-সীড খেলোয়াড়রা হলেন, ইঞ্জিনিয়ার্স ক্লাবের অমল রায় (পুরুষ একক),অমল রায় ও আমেরিকান সেন্টারের আলমগীর হোসেন (পুরুষ দ্বৈত),জাতীয় টেনিস কমপ্লেক্সের শিফাত নুশরান বৈশাখি (মাহিলা একক), শিফাত নুশরান বৈশাখি ও এনটিসির সাথী সরকার (মাহিলা দ্বৈত), বিকেএসপির ওমর ফারুখ (বালক একক ১৪), নওগাঁর কিবরিয়া আয়তা জামান ভাবনা (বালিকা একক ১৪) ও জাতীয় টেনিস কমপ্লেক্সের আরিফ হোসেন (বালক একক ১২)

শনিবার সকাল ৮ টা থেকে পুরুষ এককের মূলপর্বের খেলা এবং বিকাল ৩ টা হতে বালক মহিলা বিভাগের খেলাগুলি অনুষ্ঠিত হবে। রাত ৮ টা পর্যন্ত খেলা চলবে।

স্ক্যানডেক্স বাংলাদেশ লি.এর সহযোগিতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

ছয়টি জেলা এবং বিকেএসপির ১২৭ জন খেলোয়াড় পাঁচদিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ইভেন্টগুলো হচ্ছে- পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত, বালক (অনুর্ধ্ব ১৪) একক, বালিকা (অনুর্ধ্ব ১৪) একক, এবং বালক (অনুর্ধ্ব ১২) একক।