লডর্স টেস্টে ট্রেসকোথিকের হাত ধরে বড় ইনিংসের পথে এগুচ্ছে ইংল্যান্ড
ব্যাটিংয়ের পর বোলিংয়েও লর্ডসে প্রথম দিনটি বাংলাদেশ হতাশার মধ্যে দিয়ে কাটিয়েছে। বাংলাদেশকে ১০৮ রানে অল আউট করে দিয়ে দিন শেষে ইংল্যান্ড এক উইকেট হারিয়ে ১৮৮ রান তুলে ৮০ রানে এগিয়ে গেছে।
ইংল্যান্ডের হয়ে দুই ওপেনার মার্কাস ট্রেসকোথিক এবং অ্যান্ড্রু স্ট্রস দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। উদ্বোধনী জুটিতে তারা দু’জনে ১৪৮ রান তোলেন। স্ট্রস ৬৯ রান করে পেসার মাশরাফি মতুর্জার বলে এলবিডব্লিউয়ের শিকার হন। দিন শেষে ট্রেসকোথিক ৭৮ রানে অপরাজিত রয়েছেন। সাথে রয়েছেন অধিনায়ক মাইকেল ভন ২২ রান নিয়ে।
ইংল্যান্ডের ইনিংসের শুরু থেকেই দুই ওপেনার বাংলাদেশি বোলাদের হতাশায় ডুবিয়ে দিয়ে একের পর এক বল বাউন্ডারি ছাড়া করেছেন। অভিষিক্ত পেসার শাহাদতকে পরপর চারটি চার মেরে নিজের হাফ সেঞ্চুরি পুরন করেন স্ট্রস। তবে একবার রফিকের বলে স্লিপে অধিনায়ক হাবিবুল বাশার ক্যাচ ছেড়ে দিলে বেঁচে যান স্ট্রস।
শেষ পর্যন্ত ৬৯ রান করা স্ট্রসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সফল হন মাশরাফি। টাইগাররা একটা হতাশাজনক দিন শেষে হোটেলে ফিরে যায়।
