২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডসে হগার্ডের দুরন্ত বোলিং, বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৮

ইংলিশ পেসার ম্যাথু হগার্ডের বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পন করল বাংলাদেশের ব্যাটসম্যানরা। লর্ডস টেস্টের প্রথম দিন বাংলাদেশকে কনকনে ঠান্ডার মধ্যে ব্যাটিংয়ে ঠেলে দিয়ে পুরো ফায়দা তুলে নিল ইংলিশরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

হগার্ড ৪২ রান খরচায় চারটি উইকেট তুলে নিলে লাঞ্চের এক ঘন্টা পরই ১০৮ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। হগার্ডের পাশাপাশি অন্য সিমাররাও সমানতালে উইকেট শিকারে মেতে উঠলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় হোয়াটমোরের দল।

একমাত্র ওপেনার জাভেদ ওমরের ব্যাট থেকেই একটু লড়াইয়ের গন্ধ পাওয়া গেছে। জাভেদ ২২, আফতাব ২০ এবং নবাগত মুশফিকুর রহিম ১৯ রান করেন।

হগার্ড ছাড়াও হার্মিসন এবং ফ্লিনটফ দু’টি করে উইকেট দখল করেন।