২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডসে প্রথম দিনে টাইগারদের ব্যাটিং বিপর্যয়

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে প্রথম টেস্টের প্রথম দিনেই মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টসে জিতে স্বাগতিক ইংল্যান্ড বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

কনকনে শীত আর ইংলিশ পেসারদের মোকাবিলা করতে গিয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে টাইগাররা। লাঞ্চ পর্যন্ত তারা পাঁচ ফ্রন্টলাইনারকে হারিয়ে ৮৫ রান তুলতে সক্ষম হয়েছে। ব্যাটসম্যানদের দুর্বল শট সিলেকশনই তাদের ডুবিয়েছে।

প্রথমেই আঘাত হানেন স্টিভ হার্মিসন। হার্মিসনের বাউন্সার প্রথম স্লিপ দিয়ে স্টিয়ার করতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন নাফিস ইকবাল। এরপর ম্যথু হগার্ডের বলে পুল করতে গিয়ে উইকেট রক্ষকের হাতে বল তুলে দেন দলের কান্ডারি হাবিবুল বাশার।

চেঞ্জ বোলার অ্যান্ড্রূ ফ্লিনটফ এবং সাইমন জোন্সও তাদের স্পেলের শুরুতেই টপাটপ উইকেট তুলে নেন। ফ্লিনটফের বলেই এলবিডব্লিউ হন লিটল মাষ্টার মোহাম্মদ আশরাফুল।

নবীন মুশফিকুর রহিম নয় এবং খালেদ মাসুদ পাঁচ রানে অপরাজিত আছেন। ইংলিশ বোলাদের মধ্যে হগার্ড, হার্মিসন, জোন্স একটি করে এবং ফ্লিনটফ দু’টি উইকেট লাভ করেন।