অ্যাশলে সিরিজে ম্যাকগ্রার প্রধান টার্গেট স্ট্রাস
অ্যাশলে সিরিজ শুরু হওয়ার এখনো দু’মাস বাকি। কিন্তু তার আগেই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার গ্রেন ম্যাকগ্রা বাকযুদ্ধ শুরু করে দিয়েছেন তার মূল টার্গেট ইংল্যান্ডের ব্যাটসম্যান এন্ড্রু স্ট্রাসের সাথে। ম্যাকগ্রা মনে করেন, তার প্রতিদ্বন্দ্বী লড়াইয়ের আগেই শক্তি হারিয়ে ফেলেছেন।
টেস্ট ক্রিকেট ৪৯৯টি উইকেটের মালিক ম্যাকগ্রা চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট শিকার করতে এখন প্রস্তুত। ২১ জুলাই অ্যাশলে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
চ্যানেল ১০ এর রোভ প্রোগামে মুখোমুখি হয়ে তিনি বলেন, সকলেই স্ট্রাসের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি তাকে ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে। ইংল্যান্ডের ব্যাটিং লাইনের একজন সেরা ব্যাটসম্যানের উপর তাই মানসিক চাপ বেড়ে গেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ম্যাকগ্রা জানান, স্ট্রাসের ব্যাটিংয়ের ধরন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আর্থারটনের ব্যাটিং স্টাইলের মত। আর্থারটনকে ঘায়েল করতে অস্ট্রেলিয়া ম্যাকগ্রা অস্ত্র ব্যবহার করে বারবার সফল হয়েছে। ম্যাকগ্রার বলে আর্থারটন ১৯বার আউট হন।
স্ট্রাস ১২টি টেস্ট ম্যাচ খেলেছেন। তার ব্যাটিং গড় ৫৬ দশমিক ৬৪। সেঞ্চুরি করেছেন পাঁচটি এবং হাফ-সেঞ্চুরি করেছেন চারটি।
