লর্ডসে প্রথম টেস্ট খেলার ব্যাপারে আশাবাদী এনামুল জুনিয়র
বাংলাদেশী লেগ-স্পিনার এনামুল হক জুনিয়র ক্রিকেটের মক্কা নামে খ্যাত লর্ডসের মাটিতে বৃহস্পতিবার অনুষ্টেয় সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে আশাবাদী।
টিনেজার বামহাতী স্পিনার এনামুলের ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে সেরা একাদশে জায়গা পাওয়াটা এক প্রকার নিশ্চিত। লর্ডসের আবহাওয়া খারাপ না থাকলে খেলা বৃহস্পতিবারই শুরু হবে।
১৮ বছর বয়সি এনামুলের ক্রিকেটা সম্পর্কে ধারনা হয়েছিল টিভি দেখে দেখে। আর এখন তিনি সারাক্ষনই ক্রিকেটাঙ্গানে বিচরন করেন। তিনি জানান ম্যাচ শুরু হলে তিনি ঠিকই নিজ দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, “লর্ডস হল ক্রিকেটের মক্কা এবং এখানে ভাল পারফরমেন্স দেখানোর বিষয়ে আমি সত্যিই আশাবাদী। যদি আমি খেলার সুযোগ পাই তাহলে তা হবে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।”
এনামুল মাত্র ছয়টি টেস্ট ম্যাচ খেলেছেন। কিন্তু তাতেই তার সাফল্য উল্লেখ্য করার মত। বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন ২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং দেশের মাটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জয়ের সময়।
তিনি বলেন, “জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজটিতে আমরা ভাল খেলেছি এবং আশাকরি আমরা ভাল করবো লর্ডসের মাটিতেও। শেষ সিরিজটি জয় করার পর আমরা প্রফুল্ল ও তুষ্ট।”
এনামুলের বাড়তি আত্মবিশ্বাস জন্মেছে অপর লেগ-স্পিনার পাকিস্তানি গ্রেট মুশতাক আহামেদের সাথে কথা বলার পর। হোভেতে সাসেক্সের বিরুদ্ধে বাংলাদেশের খেলার সময় মুশতাকের সাথে তার প্রথম পরিচয় হয়।
এনামুল দলীয় সহযোগিতাও পাবেন। তার প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে আছেন উইকেটরক্ষক খালেদ মাসুদ, দলপতি হাবিবুল বাশার এবং কোচ ডেভ হোয়াটমোর।
