বিসিবির সাবেক সাধারন সম্পাদক এনায়েতউল্লাহর ইন্তেকাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারন সম্পাদক এনায়েতউল্লাহ তাহের (মঞ্জুর) সোমবার বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার মরহুমের পারিবারিক সুত্র এই তথ্য জানায়।
মঙ্গলবার নামাজে জানাজার পর তাকে মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম এনায়েত লালমাটিয়া ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
সাবেক ক্রীড়া মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক উপমন্ত্রী এবং ক্রিকেট বোর্ডের সভাপতি সাবের হোসেন চৌধুরী, বোর্ডের বর্তমান সভাপতি আলী আসগর এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল নন্দিত এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
