২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সিরাজ স্মৃতি ক্রিকেটে নবজাগরণের জয়

বরিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এবি ব্যাংক সিরাজ স্মৃতি ক্রিকেট লিগে মঙ্গলবার নবজাগরণ ২০ রানে হারিয়েছে ব্রাউন কম্পাউন্ড সবুজকে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 06:51 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

প্রথমে ব্যাট করে নবজাগরণ সাত উইকেটে ২৩৪ রান করে। দলের পক্ষে অদুদ এবং মনির অর্ধশতক রান করেন। ব্রাউন কম্পাউন্ডের মন্টু সাত ওভার বল করে নয় রানের বিনিময়ে চার উইকেট লাভ করেন। জবাবে ব্রাউন কম্পাউন্ড নয় উইকেটে ২১৪ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে সবোচ্চ ৬৫ রান করেন আনিসুর হাকিম। নবজাগরণের তারেক তিনটি এবং মনির দু’টি উইকেট লাভ করেন।