ইনজুরি আক্রান্ত জাইলসের পরিবর্তে ডাক পেয়েছেন বেটি
বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন গারেথ বেটি। বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ।
ইংল্যান্ডের ক্লাব ওরচেস্টারশায়ার দলের অফ-স্পিনার বেটি পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন এবং দক্ষিণ আফ্রিকা সফরেও ইংল্যান্ড দলে ছিলেন। ইংল্যান্ডের আরেক স্পিনার অ্যাশলে জাইলসের পরিবর্তে তাকে দলে ডাকা হয়েছে।
জাইলস নিতম্বের ইনজুরিতে ভুগচ্ছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নির্বাচক কমিটির চেয়ারম্যান ডেভিড গ্রেভেনি বলেন, “মঙ্গলবার জাইলসের ফিটনেস সম্পর্কে ইংল্যান্ডের মেডিক্যাল দল কমিটিকে অবহিত করবে। সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে গারেথকে দলে নেয়া হয়েছে।”
