২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে ক্যারিবিয়ান টেস্ট স্কোয়াডে ফিরেছেন লারা

বৃহস্পতিবার থেকে বার্বাডোসের কেন্সিংটন ওভাল মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান টেস্ট সিরিজে ক্যারিবিয়ান স্কোয়াডে ফিরেছেন টেস্ট ক্রিকেট সর্বোচ্চ রানের অধিকারি ব্রায়ান লারা। আসন্ন সিরিজে দুইটি টেস্ট ম্যাচ খেলা হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 11:00 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে প্রিন্স অফ ক্রিনিদাদ ব্রায়ান লারাকে বিশ্রাম দেয়া হয়েছিল। পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলকে হোয়াইটওয়াশ করে। রবিবার সেন্ট লুসিয়ায় শেষ ম্যাচে পাকিস্তান ২২ রানের জয় পায়।

ওয়ান ডে বিশেষজ্ঞ বামহাতী ইয়ান ব্রেডশো ওয়ান ডে ম্যাচে ভাল পারফরমেন্স দেখানোর জন্য প্রথমবারের মত টেস্ট দলে জায়গা পেয়েছেন। তাছাড়া ব্যাটসম্যান ডোভেন স্মিথ, ফাস্ট-মিডিয়াম বোলার রিয়ন কিং এবং করি কলিমোরও টেস্ট দলে ডাক পেয়েছেন।

নির্বাচকদের সভার আহবায়ক জয়ি ক্রো এক বিবৃতিতে জানান, “লারার এই প্রত্যাবর্তন দলে নতুন মাত্রা যোগ করবে।”

“লারাকে বিশ্রাম দেয়া হয়েছিল যাতে তিনি চাঙ্গা হয়ে পুনরায় দলের জন্য ভাল পারফরমেন্স করতে পারেন।”

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়। ক্যারিবিয়ান দল শেষ ১৮টি টেস্ট ম্যাচে মাত্র একটিতে জয় লাভ করে। ওই ম্যাচেটি খেলা হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ওয়েস্ট ইন্ডিজ দল ওয়ান ডে ম্যাচেও ক্রমাগত পরাজিত হচ্ছে। রবিবার পাকিস্তানের কাছে নবমবারের মত পরাজিত হয় ক্যারিবিয়ান দল। ক্যারিবিয়ান দল এর আগে কখনও একটানা পরাজয়ের মুখোমুখি হয়নি।