উন্মুক্ত ফিদে দাবার শীর্ষে রাজিব
আন্তর্জাতিক মাষ্টার এনামুল হোসেন রাজিব সাড়ে সাত পয়েন্ট নিয়ে এককভাবে উন্মুক্ত ফিদে দাবা টুর্নামেন্টের শীর্ষে অবস্থান করছেন। দাবা ফেডারেশনের হল রুমে সোমবার টুর্নামেন্টের অষ্টম রাউন্ড শেষ হয়। এই রাউন্ডে মুক্তিযোদ্ধার রাজিব আমিনকে হারিয়েছেন।
সাত পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বিমানের আন্তর্জাতিক মাষ্টার আবদুল্লাহ আল রাকিব এবং রিফাত বিন সাত্তার। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান পরাগ, ফিদে মাষ্টার রেজাউল হক এবং ইমরান আলী এলিন।
