মহিলা কাবাডি লিগে ভিডিপি’র কাছে হেরে গেছে ঢাকা জেলা
মহিলা কাবাডি লিগে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)’র কাছে হেরে গেছে ঢাকা জেলা দল। সোমবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ভিডিপি দল তিনটি লোনাসহ ৫৫-২৬ পয়েন্টে ঢাকা জেলা দলকে হারায়।
মঙ্গলবার লিগের শেষ দিন মুখোমুখি হবে বাংলাদেশ আনসার এবং আজাদ স্পোর্টিং ক্লাব। উভয় দলই দুই ম্যাচে চার পয়েন্ট করে সংগ্রহ করেছে। এই ম্যাচের বিজয়ী দল লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করবে।
