২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ সিরিজে এবার অস্ট্রেলিয়াকে হারাতে দৃঢ়প্রত্যয়ী ইংল্যান্ড

এ বছর অ্যাশেজ সিরিজে জয় পেতে দৃঢ়প্রত্যয়ী ইংল্যান্ড। ইংল্যাণ্ড ক্রিকেট দলের সদস্য ফ্লিনটফ বলেছেন, মাইকেল ভনের নেতৃত্বে গত ১৮ মাস ধরে আমরা অসাধারণ পরিশ্রম করছি এবং এখন আমরা যে কাউকে হারানোর জন্য প্রস্তুত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 02:33 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ব্রিট্রিশ ট্যবালয়েড দি সানের সাথে এক সাক্ষাতকারে ফ্লিনটফ সোমবার এ কথা বলেন। ফ্লিনটভ বলেন,অস্ট্রেলিয়া অবশ্যই একটি ভাল দল তবে তারাও অপরাজেয় নয়। গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা তাদেরকে হারিয়েছি এবং এবার অ্যাশেজ সিরিজে তারই পুনরাবৃত্তি হবে।

পায়ের একটি ইনজুরি কাটিয়ে ফ্লিনটভ দলে ফিরে এসেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে ২৬ মে থেকে শুরু হওয়া টেস্টে অংশ নেবেন।

২১ জুলাই থেকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে মর্যদাপূর্ন টেস্ট লড়াই শুরু হবে।