যে কোন দলের বিপক্ষে ভাল করতে আত্মপ্রত্যয়ী রহিম
নর্দাম্পশায়ারের বিপক্ষে অপরাজিত শতক করা বাংলাদেশের ব্যাটসমান মুশফিকুর রহিম বলেছেন, তিনি যে কোন দলের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত। রহিম সোমবার ব্রিট্রিশ একটি দৈনিকে দেয়া সাক্ষাতকারে বলেন, লর্ডসে খেলতে পারলে সেটি হবে দারুন আনন্দের এবং উত্তেজনার।
নিজের উচ্চতা সম্বন্ধে বলতে গিয়ে রহিম বলেন, আমার আকৃতি কোন সমস্যাই নয়। আমি প্রতিটি বল মনোযোগ দিয়ে দেখি এবং তারপরেই খেলার চেষ্টা করি। কোচ হোয়াটামোর আমাকে অনেক কিছু শিখিয়েছেন। তিনি আমাকে বলেছেন, মাঠে গিয়ে অসাধারন কিছু করার ভাবনা না রেখে স্বাভাবিক নিয়মে মনোযোগ দিয়ে খেলে যেতে। আমি সেটাই করার চেষ্টা করেছি।
রহিম বলেন, স্যার ডন ব্র্যাডম্যান, সুনীল গাভাস্কার, শচিন টেন্ডুলকার এবং ব্রায়ান লারা এরা সবাই প্রমান করেছেন ব্যাটিংয়ে সাফল্য পেতে আকৃতি কোন সমস্যাই নয়। দলের হয়ে সবসময়ই ভাল কিছু করতে চাই আমি।
নর্দাম্পটনে দলের টপ অর্ডার ব্যাটসম্যানরাও যেখানে ব্যর্থ সেখানে মুশফিককুর রহিম অপরাজিত ১১৫ রান করেন। ১৬৭ বলে ১৫ টি চার এবং ১ টি ছয়ের সাহায্যে তিনি এই রান করেন। ২৬ মার্চ লর্ডসে মাঠে নামার আগে হাবিবুল বাশারের দলকে এখন রহিমকে নিয়ে নতুন করে ভাবতে হবে এবং রহিমের বিশ্বাস তিনি দলে জায়গা পাবেন। তার প্রতি অনেকের যে আস্থা এটাই রহিমের বড় পাওয়া।
