২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেনে খেলা হচ্ছে না সেরেনা ও ক্যাপ্রিয়াতির

আগামি সপ্তাহ থেকে অনুষ্টেয় ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টে গোড়ালির ইনজুরির কারণে সেরেনা উইলিয়ামস এবং জেনিফার ক্যাপ্রিয়াতি অংশ নিতে পারছেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 11:40 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ান আমেরিকান কৃষ্ণকলি সেরেনা ২০০২ সালে রোল্যা গাঁরোতে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সেরেনা বলেন, “নাম প্রত্যাহার করে নেয়াতে আমি খুবই ব্যথিত। রোল্যা গাঁরো ক্রীড়ামোদীদের জন্য চমৎকার স্থান।”

এপ্রিল মাসে এমিলিয়া দ্বীপে খেলার সময় তিনি গোড়ালিতে আঘাত পান।

উইলিয়ামস ইনজুরি কাটিয়ে রোম মাস্টারস কাপ টুর্নামেন্টে ফিরে এসেছিলেন। কিন্তু ইটালিয়ান ফ্রানসেস্কা শিয়াভানির কাছে দ্বিতীয় রাউন্ডে পরাজিত হন।

এদিকে ২০০১ সালের আরেক ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ান আমেরিকান জেনিফার ক্যাপ্রিয়াতিও জানিয়েছেন যে, তিনি ফেঞ্চ ওপেনে অংশ গ্রহণ করবেন না। ২৮ বছর বয়সি ক্যাপ্রিয়াতি কাঁধের ইনজুরির কারণে সারা বছর টেনিস কোর্টে ফিরতে পারেননি।