মহিলা হ্যান্ডবল লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে ব্রিকমপুর স্পোর্টিং ক্লাব এবং তেঁতুলিয়া হ্যান্ডবল পরিষদ
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত তিব্বত মহিলা হ্যান্ডবল লীগ-২০০৫ এর শুক্রবারের খেলায় ব্রিকমপুর স্পোর্টিং ক্লাব এবং তেঁতলিয়া হ্যান্ডবল পরিষদ তাদের প্রথম জয় পেয়েছে।
ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত শুক্রবার দুপুরের খেলায় বিক্রমপুর স্পোর্টি ক্লাব ১৫-০০ গোলে নারায়নগঞ্জ হ্যান্ডবল একাডেমীকে পরাজিত করে জয় পয়। বিজয়ীদের পক্ষে রোকসানা ও মালেকা ৩ টি করে গোল করে।
বিকেলে অনুষ্ঠিত অপর খেলায় তেঁতুলিয়া হ্যান্ডবল পরিষদ ১০-০৮ গোলে ভিকারুন্নেসাকে পরাজিত করে জয় পায়। বিজয়ীদের পক্ষে ইসমত আরা ও রমি ৩ টি করে এবং ভিকারুন্নেসার পক্ষে ডায়না ২ টি গোল করেন।
বৃহস্পতিবারের শেষ খেলায় আরামবাগ ক্রীড়া সংঘ ১৬-০৪ গোলে স্কলাসটিকাকে পরাজিত করে।
