বিওএ’র সাবেক মহাসচিব জাফর ইমামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত
বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বালাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)’র সাবেক মহাসচিব মরহুম জাফর ইমামের প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার পালিত হয়। জাফর ইমাম গত বছর ২০ মে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন।
জাফর ইমাম স্মরনে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, এদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান কখনো ভোলার নয়। বক্তারা জাফর ইমাম স্মরনে একটা ম্মৃতি জাদুঘর নির্মানের জন্য সরকারকে আহবান জানান।
ঢাকা ছাড়াও রাজশাহী এবং অন্যান্য বিভাগীয় শহরেও জাফর ইমাম স্মরণে নানা কর্মসূচী পালিত হয়।
আগামী ২৫ মে জাফর ইমাম স্মৃতি সংসদ জাফর ইমাম স্মৃতিপদক ঘোষনা করবে।
দিনটি পালন উপলক্ষ্যে ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে বনানীস্থ মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া এবং মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
