২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেগ চ্যাপেল ভারতীয় ক্রিকেটে দলের নতুন কোচ

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল ভারতের জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে মনোনিত হয়েছেন। শুক্রবার চ্যাপেলকে নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

জুনের প্রথম সপ্তাহেই চ্যাপেল তার দায়িত্ব বুঝে নেবেন বলে জানিয়েছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট রনবির সিং মহেন্দ্র।ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট বলেন, আপাদত ২০০৭ সালের জুন পর্যন্ত তিনি ভারতের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হবেন। এদিকে কোচ হিসেবে মনোনিত হওয়ার পর অসি অধিনায়ক বলেছেন, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ এবং আমি ভারতীয় ক্রিকেট দলের সর্বেŸাচ্চ সাফেল্যের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার ভারতের ৬ সদস্যবিশিস্ট কমিটি চ্যাপেলকেই জন রাইটের উত্তরসুরি হিসেবে মনোনিত করে। নির্বাচক কমিটিতে ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, ভেঙ্কটরাঘাবন, সাবেক ক্রিকেট বোর্ড প্রধান জাগমোহন ডালমিয়া, বিসিসিআই প্রেসিডেন্ট রনবির এবং সেক্রেটারি এসকে নায়ার। গ্রেগ চ্যাপেল ছাড়াও ভারতের এবারের কৌচ দৌড়ে ছিলেন, টম মুিড, ডেসমন্ড হেইন্স এবং মহিন্দর অমরনাথ।

ভারতের কোচ হিসেবে মনোনিত হওয়ার পর চ্যাপেল বলেছেন, ভারতের মত একটা ক্রিকেট প্লেয়িং দেশের অধিনায়ক হওয়াটা একই সাথে গৌরবের এবং আনন্দের। ভারতের ক্রিকেটপ্রিয় জনগনের আকাঙ্খা পুরণ করতে আমি সাধ্যমত চেস্টা করবো। এজন্য আমি খেলোযাড়, কর্মকর্তা এবং ভারতীয়দের সব ধরেনের সহযোগিতা চাই। টেস্ট ক্রিকেটে ভারতের বর্তমান অবস্থান ৩ নম্বরে এবং ওয়ানডে ক্রিকেটে আট নম্বরে। চ্যাপেল বলেন, আমি চাই ভারতের এই অবস্থান শীর্ষে উঠে আসুক তবে সেটা রাতারাতি সম্ভব নয়।

অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক ১৯৪৮ সালে জন্মগ্রহন করেন। মোট ৮৭ টি টেস্টে অংশ নিয়ে তিনি ৭,১১০ রান করেন। রানের গড় ৫৩.৮৬। টেস্টে তার ২৪ টি শতক এবং ৩১ টি অর্ধশতক রয়েছে। টেস্টে তার সর্ব্বোচ্চ স্কোর ২৪৭ রান। ১৯৭৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি এই রান করেন।

অন্যদিকে ৭৪ টি ওয়ানডেতে অংশ নিয়ে চ্যাপেল ২৩৩১ রান করেন। রানের গড় ৪০.১৮। ওয়ানডেতে তার ৩ টি শতক এবং ১৪ টি অর্ধশতক রয়েছে। ১৯৮০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি সর্বেŸাচ্চ ১৩৮ রান করেন। ৮৭ টেস্টের মধ্যে ৪৮ টিতেই অধিনায়ক হিসেবে মাঠে নামেন চ্যাপেল। ১৯৭২ সালে তিনি বছরের সেরা ৫ জন ক্রিকেটারের একজন নির্বাচিত হন।