২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী অতীত ক্লাবের শোকসভা

সোনালী অতীত ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত এক শোকসভায় বক্তারা ক্লাবের সাবেক ফুটবলার মরহুম শেখ সাহেব আলী, আব্দুর রহিম এবং মোনেম মুন্নার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

পানি সম্পদ মন্ত্রী মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদসহ ক্রীড়া সংগঠক এবং সাবেক ফুটবলাররা এই শোকসভায় যোগ দেন।

শোকসভায় বক্তরা দেশের ফুটবল অঙ্গনে সাবেক ফুটবলারদের অবদানের কথা স্মরণ করেন। এই সভায় মরহুম মোনেম মুন্না এবং আব্দুর রহিমের স্ত্রী ও সন্তানরাও উপস্থিত ছিলেন।