২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা কাবাডি লিগে আজাদ স্পোর্টিং এবং আনসারের শুভ সূচনা

ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের কাবাডি কোর্টে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মহিলা কাবাডি লিগের উদ্বোধনী ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাব ৩৭-২১ পয়েন্টে গ্রাম প্রতিরক্ষা দলকে হারিয়ে শুভ সূচনা করেছে। ম্যাচে আজাদ স্পোর্টিং তিনটি লোনা পায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

দিনের অপর ম্যাচে বাংলাদেশ আনসার চারটি লোনাসহ ৫৩-১৬ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা জেলা দলকে।

আজাদ স্পোর্টিং ক্লাবের ফারহানা সুলতানা এবং বাংলাদেশ আনসারের মালেকা পারভীন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এর আগে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল রেজাকুল হায়দার প্রতিযোগিতার উদ্বোধন করেন।