২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লীতে মুক্তিযোদ্ধার স্ট্রাইকার মনি’র হাটুতে সফল অস্ত্রোপচার

দিল্লীতে ডাঃ অশোক গোপালের চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের স্ট্রাইকার সাইফুল ইসলাম মনির হাটুতে মঙ্গলবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বুধবার বিডিনিউজকে জানান, “ আজ (বুধবার) দিল্লী থেকে প্রাপ্ত এক বার্তায় আমরা জানতে পেরেছি মঙ্গলবার মনি’র হাটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক তাকে ছয় সপ্তাহ পূর্ন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।”

যদি তাই হয় তাহলে খেলায় ফিরতে মনি’র প্রায় আড়াই মাস সময় লাগবে। এতে করে হয়ত মনি প্রিমিয়ার লিগের শেষের দিকের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন। শুক্রবার ঢাকায় ফেরার কথা রয়েছে মুক্তিযোদ্ধার এই স্ট্রাইকারের।

এপ্রিলে ফেডারেশন কাপ ফুটবলে মোহামেডানের বিরুদ্ধে ম্যাচে হাটুতে আঘাত পাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন জাতীয় দলের তারকা স্ট্রাইকার মনি।