ফুটবল বিশ্ব কাপ ২০০৬: স্কাই ইতালির কাছে সম্প্রচার স্বত্ব বিক্রি করে দেয়ায় ক্ষেপেছে রাষ্ট্রীয় টিভি সাংবাদিকরা
ইতালির আরএআই রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকরা বেসরকারী টিভি চ্যানেল স্কাই ইতালিয়ার কাছে ২০০৬ বিশ্ব কাপ ফুটবলের ৬৪টি ম্যাচ সম্প্রচারের স্বত্ব বিক্রি করে দেয়ার কারণে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা আগামী ৪ জুলাই থেকে ধর্মঘটে যাবে বলে হুমকি দিয়েছে।
ইতালির সরকারী টেলিভিশনের কর্মকর্তারা শীর্ষ ট্রেড ইউনিয়ন আরএআই ব্যবস্থাপকদের রিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে।
আরএআই টিভি চ্যানেল পরিচালনাকারী জনৈক কর্মকর্তা বলেন, “একটি পে-চ্যানেলের কাছে ২০০৬ বিশ্ব কাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব বিক্রি করার ফলে আরএআই টেলিভিশন এবং ইতালির নাগরিকদের মাঝে সর্ম্পকের অবনতি ঘটবে।”
২০০১ সালে আরএআই টিভি জানায়ছিল, তারা সেমি ফাইনাল, ফাইনাল এবং ইতালির খেলাগুলোসহ ২৫টি ম্যাচ সম্প্রচার করবে। তবে তারা চড়া মূল্যে ৬৪টি ম্যাচের সবক’টি উচ্চ মূল্যে সম্প্রচার করার প্রস্তাব প্রত্যাখ্যান করে।
স্কাই ইতালিয়া টিভি চ্যানেল গত সপ্তাহে ১৭৭ মিলিয়ন ডলারের বিনিময়ে বিশ্ব কাপ ফুটবলের ৬৪টি ম্যাচ সম্প্রচারের স্বত্ব কিনে নেয়।
৪ জুলাই থেকে ট্রেড ইউনিয়ন ধর্মঘটে যাচ্ছে। একই দিনে বিশ্ব কাপে যোগ্যতা অর্জনের ম্যাচে মুখোমুখি হবে ইতালি এবং সুইডেন।
