পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ
বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের ওয়ান ডে ইন্টারন্যাশনাল সিরিজ। তবে ক্যারিবিয়ানরা আশা করছেন প্রোটিয়াসদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার মানসিক আঘাত সামলে পাকিস্তানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে।
ক্যারিবিয়ানদের মাটিতে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজে অতুলনীয় পারফরমেন্স দেখিয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দলপতি শিবনারায়ণ চন্দরপল ছিলেন নির্ভীক।
প্রোটিয়াসদের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পর চন্দরপল বলেন, “দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্টিত সিরিজটি আজ আমাদের কাছে অতীত। আমরা পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রতি এখন মনোযোগি। তবে সিরিজটি কঠিন হবে কারণ পাকিস্তান ভাল দল। তবে ছেলেরা ধীর গতিতে পারফরমেন্স দেখাচ্ছে।”
“দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্পূর্ণ সিরিজ জুড়ে আমরা খুব অসংলগ্ন খেলা খেলেছি। আমাদের দরকার সুর্দয় ঐক্য। যদি আমরা তা করতে পারি তাহলে তাই হবে আমাদের জন্য কল্যাণজনক। ”
কিছু দিন আগে ভারত সফরের পর পাকিস্তান আর কোনও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি। তবে পাকিস্তান বেশ নিশ্চিন্ত মনেই ক্যারিবিয়ান সফরে এসেছে।
এদিকে এসটি জোন্সে সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাসী পাকিস্তান দল সহজেই জয় পেয়েছে।
পাকিস্তানের কোচ বব উলমার বলেন, “ভারত সফরে আমরা যেভাবে পারফরমেন্স দেখিয়ে সিরিজ জয় করেছি একইভাবে এখানেও তা করতে চাই।
‘আমরা মনে করি ওয়েস্ট ইন্ডিজ বেশ ভাল দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তাদের বেশ বাজে সময় গিয়েছে। কিন্তু আমি মনেকরি তা এখন অতীত। আমরা কোনও দিক থেকেই তাদের অবমূল্যায়ন করছি না।”
সিরিজের প্রথম ম্যাচ যেখানে অনুষ্টিত হবে সেই আরনোস ভেলি ফিল্ডে মঙ্গলবার উভয় দলই বৃষ্টির কারণে নেট প্রাকটিস করতে পারেনি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক এবং টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী প্রিন্স অফ ত্রিনিদাদ ব্রায়ান লারা ওয়ান ডে ম্যাচে খেলবেন না। তাকে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের আগে বিশ্রামের সুযোগ দেয়ার জন্যই ওয়ান ডে দলে রাখা হয়নি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাজে পারফরমেন্সের পরও দলে ডাক পেয়েছেন ওপেনিং ব্যাটসম্যান ওয়েভেল হাইন্ডস।
পাকিস্তান হচ্ছে একমাত্র দল যারা ১২ বছর আগে ওয়াসিম আকরামের নেতিৃত্বে আরনোস ভেলের মাঠে ওয়ান ডে ম্যাচে ৩৮ রানের জয় পেয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজ দল ঃ অধিনায়ক শিবনারায়ন চন্দরপল, সহঅধিনায়ক কোটনি ব্রাউন, ইয়ান ব্রেডশো, ডোয়াইন ব্রাভো, পেড্রো কলিন্স, করি কলিমোর, ক্রিস গেইল, ওয়েভেল হাইন্ডস, মার্শাল, রুনাকো মরটিন, ডেরেন পাউয়েল, রামনরেশ সারওয়ান এবং ডোয়াইন স্মিথ।
পাকিস্তান দলঃ অধিনায়ক ইনজামাম উল হক, সহঅধিনায়ক ইউনুস খান, আব্দুল রাজ্জাক, আরশাদ খান, অসিম কামাল, বাজিদ খান, দানেশ কানেরিয়া, ইফতেখার আনজুম, কামরান আকমল, নাভেদ উল হাসান রানা, সালমান ভাট, শাব্বির আহামেদ, শাহেদ আফ্রিদি, শাহেদ নাজির, শোয়েব আকমল, ইয়াসির হামিদ এবং ইউসুফ ইউহানা।
