জাতিসংঘের শুভেচ্ছা দূত রোনাল্ডোর ফিলিস্তিন সফর
ফিলিস্তিনি নগরী রামাল্লায় বিশ্ব ফুটবল তারকা ব্রাজিলের রোনাল্ডোকে বীরের মর্যাদায় সর্ম্বধনা দেওয়া হয়। সোমবার একদিনের এক সংক্ষিপ্ত সফরে তিনি রামাল্লায় এসে পৌঁছালে তাকে একনজর দেখার জন্য হাজার হাজার লোক সমবেত হয়।
জাতিসংঘ উন্ন্য়ন কর্মসূচীর শুভেচ্ছা দূত হিসেবে রোনাল্ডো এ এলাকায় আসেন। তার এই সফরসূচির অংশ হিসেবে তিনি ইসরাইলও সফর করবেন।
রিয়েল মাদ্রিদের এই ফুটবলার ইউএনডিপি-র একটি প্রকল্পের অংশ হিসেবে ফিলিস্তিন এবং ইসরাইলের তরুণদের মধ্যে ফুটবল জনপ্রিয় করার পাশাপাশি দুই দেশের মধ্যে সর্ম্পক উন্নয়নের জন্য শুভেচ্ছা সফর করছেন।
