২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরির কারণে জোন্সের খেলা অনেকটাই অনিশ্চিত

ইংল্যান্ডের জন্য সুখবর হচ্ছে তাদের পেস বোলার সাইমন জোন্স কোমরের ইনজুরি কাটিয়ে উঠেছেন এবং লর্ডসে ২৬ মে হতে অনুষ্টেয় বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের-ইংল্যান্ড সিরিজ ওইদিন শুরু হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

কিন্তু মঙ্গলবার তিনি পুরোপুরি সুস্থ থাকার পরও তার কাউন্টি দল গ্লেমরগেন তাকে হ্যাম্পশায়ারের বিরুদ্ধে ম্যাচে নেয়নি।

২৬ বছর বয়সি জোন্সের ক্যারিয়ার ইনজুরির কারণে ক্ষতির সম্মুখীন। ২০০২-০৩ মৌসুমে ইংল্যান্ডের অ্যাশলে সফর প্রথম তিনি হাঁটুর ইনজুরির শিকার হন।

ইনজুরির কারণে এক বছর তিনি ক্রিকেট খেলা থেকে দুরে ছিলেন এবং ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ইংল্যান্ড দলে খেলতে পারেননি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের ঘোষিত দলে না থাকার পরও গ্লোচেস্টারশায়ারের ফাস্ট বোলার জোনাথন লুইসের অভিষেক হতে পারে যদি জোন্স ইনজুরি কাটিয়ে ফিরতে না পারেন।