প্রথম টেস্টে বাশারের খেলা অনিশ্চিত
সাসেক্সের সাথে বাংলাদেশের তিনদিনের ম্যাচে জেসন ল্যারির একটি বাউন্সার অধিনায়ক হাবিবুল বাশারের মাথায় আঘাত হানলে সেলাই দিতে হয়েছে। এ আঘাত নিয়ে প্রথম টেস্টে বাশারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
তিনদিনের প্রদর্শনী ম্যাচে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কোনও উইকেট না হারিয়ে ১২ রান তুলেছে। দ্বিতীয় দিন বেল তুলে নেয়ার আগে বাংলাদেশের ওপেনার শাহরিয়ার নাফিস ৭ ও ইকবাল ১ রানে অপরাজিত ছিলেন।
সফরকারীরা প্রথম ইনিংসে ৯ উইকেটে নয় উইকেট হারিয়ে ১২৭ রান তোলে। এর আগে সাসেক্স প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪৯ রান করে ইনিংস ঘোষণা করে।
ভ্যান ডি ওয়াথ ২১ রানে তিন উইকেট, রাইট ১৮ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংকে ধ্বসিয়ে দেন।
বাশার যখন ২২ রানে ব্যাট করছিলেন তখনই তার মাথায় আঘাতটি লাগে।
এই আঘাতের ফলে বাশার প্রথম টেস্ট খেলতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে।
