২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়স্ট ইন্ডিজ সফরের প্রথম প্র্যাকটিস ম্যাচে ২৪৮ রানের বিশাল জয় পেয়েছে পাকিস্তান

শহীদ আফ্রিদির অলরাউন্ডিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম প্র্যাকটিস ম্যাচে এন্টিগুয়া এবং বার্বুডা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ২৪৮ রানের বিশাল জয় পেয়েছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 03:06 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৬ রান সংগ্রহ করে। ওপেনার শহীদ আফ্রিদি ১০৪ রান করেন। এছাড়া ইউসুফ ইয়োহানা ৮৭, ইউনিস খান ৫৩ , কামরান আকমাল ৫৬ এবং শোয়েব মালিক ৩৫ রান সংগ্রহ করে। ৩৬৭ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে স্বাগতিকদের ইনিংস ৩২.৪ ওভারে ১১৮ রানেই শেষ হয়ে যায়।

শহীদ আফ্রিদি মাত্র ৬ রান দিয়ে ৪টি উইকেট লাভ করেন। এছাড়া সাব্বির আহমেদ এবং শোয়েব মালিক ২ টি করে এবং শহীদ নাজির ১ টি উইকেট লাভ করেন।