বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে সাসেক্সের সংগ্রহ ৪১২
মাইকেল ইয়ার্ডির অসাধারণ শতকে বাংলাদেশের বিপক্ষে ৩ দিনের ম্যাচে প্রথম ইনিংসে সাসেক্স ৩ উইকেটে ৪১২ রান সংগ্রহ করেছে। ইয়ার্ডি অপরাজিত ১৮০ রান করেন। বাংলাদেশের তালহা জুবায়ের এবং আফতাব আহমেদ ১ টি করে উইকেট লাভ করেন।
টসে জিতে সাসেক্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। উদ্ধোধনী জুটিতে ওপেনার মন্টগমেরি এবং হপকিনসন ৭১ রান করেন। মন্টগমেরি ৪৯ রানে তালহা জুবায়েরের বলে রাজিন সালেহর হাতে ক্যাচবন্দি হন। এরপর ক্রিজে এসে হাল ধরেন মাইকেল ইয়ার্ডি। ৬৪ রানে অপর উদ্বোধনী ব্যাটসম্যান হপকিনসন ৬৪ রানে রান আউট হন। ৫১ রানে প্রিয়র আফতাবের বলে রাজিন সালেহর হাতে ক্যাচ আউট হন। অপর ব্যাটসম্যান টি আর এমব্রোজ ৪৯ রানে অপরাজিত ছিলেন। ইয়ার্ডি ২৭ টি চারের মারে ২৩৩ বলে ১৮০ রান করেন।
