রোববার শুরু হচ্ছে ১ম বিভাগ ফুটবল লিগ
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং অগ্রনী ব্যাংকের মধ্যকার ম্যাচ দিয়ে রোববার কমলাপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম বিভাগ ফুটবল লিগ।
লিগে মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। শীর্ষ তিন দল প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করবে। বিপরীতে নীচের দু’টি দল নেমে যাবে দ্বিতীয় বিভাগে।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, বাড্ডা জাগরণী সংঘ, ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ ক্লাব, অগ্রনী ব্যাংক, ওয়ারী ক্লাব, বিআরটিসি এবং মহাখালী একাদশ।
