আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে এবার কোন ভারতীয় নেই
এবারের মৌসুমের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের আম্পায়ার এবং রেফারীদের এলিট প্যানেলে কোন ভারতীয়কে স্থান দেয়নি।
লন্ডনে বৃহস্পতিবার এমিরেটস এলিট প্যানেল অব আম্পায়ারস ঘোষনা করা হয়। নতুন আম্পায়ারদের মধ্যে শুধুমাত্র ডেভিড শেফার্ড ছাড়া অন্যরা আগামী ২০০৬ সালের ১ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। জুলাইতে অবসরে যাচ্ছেন শেফার্ড।
প্যানেলের নতুন আম্পায়াররা হলেন বিলি বাউডেন, স্টিভ বাকনর, আলীম দার, ড্যারেল হেয়ার, ড্যারিল হারপার, রুডি কোয়ের্টজেন, ডেভিড শেফার্ড এবং সিমন টাওফেল।
অন্যদিকে প্যানেলের নতুন অর্ন্তভুক্ত ম্যাচ রেফারীরা হলেন ক্রিস ব্রড, জেফ ক্রো, অ্যালান হার্স্ট, ক্লাইভ লয়েড, রঞ্জন মাদুগালে, রোশান মহানামা এবং মাইক প্রক্টর।
