২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ম্যাচের জন্য বহিষ্কার হলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্মিথ

ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে বুধবারের ওয়ানডে ম্যাচটি জিতলেও পরের চারটি ম্যাচের জন্য অধিনায়ককে হারিয়েছে প্রোটিয়াসরা। স্লো ওভার রেটের কারনে চার বহিষ্কার হয়েছেন দলপতি গ্রায়েম স্মিথ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 05:22 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

১২ মাসের মধ্যে একই ধরনের অপরাধ করার কারনে স্মিথের শাস্তির মাত্রাটাও হয়েছে এবার বেশি। গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়েস্ট উইন্ডিজের বিরুদ্ধে একটি ম্যাচে স্মিথ বোলিংয়ের সময় অযথা কালক্ষেপন করেছিলেন। সাসপেনশনের সাথে সাথে স্মিথের ম্যাচ ফি’র ২০ শতাংশ এবং দলের অন্য খেলোয়াড়দের ১৫ শতাংশও কেটে নেয়া হবে।

এছাড়া একটি ম্যাচে অতিরিক্ত আপীল করার অপরাধে দক্ষিণ আফ্রিকার দুই পেসার মাখায়া এনটিনি এবং চার্ল ল্যাঙ্গাভেল্টকেও শাস্তি ভোগ করতে হচ্ছে। ম্যাচ রেফারী জেফ ক্রো এনটিনিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ এবং ল্যাঙ্গাভেল্টকে ২০ শতাংশ জরিমানা করেছেন।