নভেম্বর ৯ থেকে ১১ নাইরোবিতে আইওসি পরিবেশ সম্মেলন
কেনিয়ার নাইরোবিতে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগাম (ইউএনইপি)-এর সদর দপ্তরে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত আয়োজিত হতে যাচ্ছে খেলাধুলা এবং খেলার পরিবেশ বিষয়ে বিশ্ব অলিম্পিক কাউন্সিলের (আইওসি) ষষ্ঠ বিশ্ব সম্মেলন।
এর আগে ইতালির তুরিন শহরে ২০০৩ সালের ডিসেম্বর মাসে পঞ্চম সম্মেলন আয়োজন করা হয়েছিল, যেখানে পাঁচটি উপমহাদেশের প্রতিনিধিরা এসেছিলেন তাদের অভিজ্ঞতা বিনিময় করতে এবং কিভাবে খেলাধুলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায় সেসব কৌশলর বিষয়ে মতবিনিময় করতে।
ষষ্ঠ সম্মেলনের লক্ষ্য হচ্ছে খেলাধুলা এবং খেলার পরিবেশের কি উন্নয়ন হল তা মূল্যায়ন করা। শনিবার আইওসির হেডকোয়াটার থেকে বিডিনিউজকে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে এই কর্মকান্ডের সাথে জড়িত সরকারি এবং বেসরকারি ব্যক্তিবর্গের যে কেউ অংশ নিতে পারবেন। সম্মেলনে যোগদান করবে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন, অলিম্পিক গেমস অরগনাইজিং কমিটিস, বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং অলিম্পিক স্পন্সর প্রতিষ্ঠানসমূহ।
এছাড়াও খেলাধুলা বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবেশ সম্পর্কিত সংগঠন এবং মিডিয়ার লোকজনদের সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
