২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিস কাপে তুর্কেমিনিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়

তুর্কেমেনিস্তানকে  ২-১ ম্যাচে হারিয়ে ডেভিস কাপের এশিয়া ওশানিয়া  অঞ্চলের খেলায় জয় পেয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

প্রথম দুইদিন বিজয়ী আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের উজ্জিবিত খেলোযাড়গন বিজয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামেন। দিনের প্রথম এককে শিবু লাল ৬-১,৬-০ সেটে স্ট্যানসিয়াভ ন্যাডিভকে এবং দ্বিতীয় এককে অমল রায় চমৎকার টেনিস উপহার দিয়ে ৬-১, ৬-২ সেটে মিল্লিকুল্লিকে পরাজিত করে দেশের পক্ষে ৩য় জয় নিশ্চিত করেন।

শনিবারের বিজয়রে পর বাংলাদেশের গ্র“প চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত।

বিকেলের দ্বৈতে আলমগীর হোসের ও দিপু লাল জুিট  ৭-৫, ৩-৬, ৪-৬ সেটে পরাজিত হয়।

রবিবার শেষ খেলায় বাংলাদেশ কিরগিজিস্তানের বিরুদ্ধে অংশ নেবে। এর আগে বাংলাদেশ সিরিয়াকে ২-১ এ হারায়।

মোট ১০ টি দেশ দু’টি গ্র“পে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।